ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই মানুষের গল্প তানিয়া বখ্শ

মানুষের গল্প

আমি এক অবুঝ বাবুই
কতবার মনে মনে গড়েছি কুটির।
শিল্পময় বোধে উড়িয়েছি কত
রঙের ফানুস। তারপর ভেঙেছি নিজেই।

আমাদের শীতের সকালগুলো আসে
ক্লান্তিকর দীর্ঘ এক রাত পাড়ি দিয়ে —বিবর্ণ বেশে।
তবু ফুটপাতে কুঁকড়ে শুয়ে থাকা বৃদ্ধের সেই অবাক হাসি
আমি আজও ভুলিনি।
অমন নির্মলতার জন্য আমি হেঁটে যেতে পারি সহস্র রজনী!

উদোম পায়ে স্কুলে আসা শিশুটি জানে না
মৌলিকতা কী। তবু তার নিষ্পাপ চোখ
উদ্ভাসিত হয়ে যায় এক টুকরো উষ্ণতা পেলে।
শিশুরাও ভালোবাসা বোঝে!

ভাবি কত সহজেই সুখী হতে পারে মানুষেরা!
শুধু কিছু অসুখী দানব
সেই সুখ নিলামে তোলে
নিজস্ব দৈনতায়।