ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই একাঙ্কিকা তানিয়া বখ্শ

একাঙ্কিকা

আমাদের প্রতিবেশী গন্ধরাজ গাছটিতে আজ ফুলের প্লাবন নেমেছে। বাতাস চুপিসারে সেই ঘ্রাণ এনে দিলো, জ্যোৎস্নার জোয়ারে ভেসে। আমাদের পরস্পরায় যেমন চাঁদ, ফুল, জ্যোৎস্না কিংবা সংগীতে এই যে ধ্রুপদী ব্যঞ্জনা, তা কখনও স্পর্শ করেনি কি তোমার হৃদয়? পতিত জমি অনাবাদি রয়ে যাবে আর কতকাল? এবারে নবান্নের ফসল আমার গার্হস্থ্য জীবনেই তুলে নেবো; এমতো স্বপ্নে বিভোর হয়েছি যদি, তবে বীজ বপন না করেই কেন জমিতে সার দিলাম? এসব পরাজিত শ্লোক থেকে মুখ ফিরিয়ে আজ নিজেই রচনা করি বিশুদ্ধ পঙ্‌ক্তিমালা যেখানে আমার কুশণ্ডিকা পাঠে আমিই হই প্রধান পুরোহিত!