ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই অভিধান তানিয়া বখ্শ

অভিধান

আমি
কোন ভাষায়
তোমাকে ডাকবো বলো তো?
তুমি তো নিজেই একটি কবিতা।
আপাদমস্তক শব্দ দিয়ে মুড়িয়েেছো নিজেকে।
আমি এক অকাল বৈশাখী!
বর্ণ-আকালেই পুড়ি
শুব্দবৃষ্টি দাও
তুমি!