ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই বেহুলার ঘর তানিয়া বখ্শ

বেহুলার ঘর

নিরাসক্ত চোখের পাতায়
কী যে এক মোহ ভর করে,
যেদিকে তাকাই দেখি
বেহুলার ঘর!
সেই ঘরে লক্ষ্মীন্দর ঘুমায় সুখে
আমি, সেই সুখ কিনে নিতে চাই।

আমি হয়তো জলপদ্ম হতে পারিনি কোনোকালেই
তবু গভীর জলেই বসবাস!

বেহুলার ঘর
বেহুলা বাসর
সেই ঘরে লক্ষ্মীন্দর ঘুমায় সুখে
আমি কেন, অযাচিত এক জলজ গুল্ম
সেই সুখ কিনে নিতে চাই
অহেতুক নীল বিষে!