ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই স্বপ্নহীন স্মৃতিকাতরতা তানিয়া বখ্শ

স্বপ্নহীন স্মৃতিকাতরতা

চেয়েছি বলেই হাত বাড়িয়েছিলাম
মুঠো ভরে পেয়ে গেছি শূন্যতা!
আঁধারের চোখে দেখি রাত্রির গান
আমার দু’চোখ ভরা মৌনতা।

আমি এক দলছুট ভ্রান্ত পথিক
ভুল পথে হেঁটে গেছি বরাবর
আমার অতীত বলে কিছু নেই
সামনে রয়েছে ধূ-ধূ বালুচর!

মেঘকে দিয়েছি চিঠি কতদিন
বৃষ্টি হয়ে ঝরে যেতে বলেছি
আমার এ শুষ্ক চোখে কিছু নেই
স্বপ্ন ছেড়ে ক্ষুদ্র ঢেউয়ে ভেসেছি।