ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই শুদ্ধিপত্র তানিয়া বখ্শ
ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই প্রচ্ছদ

ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই

তানিয়া বখ্শ

কাব্যকলার শব্দ বাক্য কাঠামোর এর ভেতরেই সচিন্তার বাংময় হয়ে ওঠে কবি তানিয়া বক্সের নির্মহো নিবেদনকৃত ভালবাসার একচ্ছত্র ও নির্বিবাদ অধিকারে আদলা ভরপুর আত্মশীকৃত চর্জা যেন এ বইয়ের প্রধান সুর।
কবিতা ২৩ আগস্ট ২০২৬ ১৪ মিনিট পড়া

পড়া শুরু করতে বাঁয়ে সোয়াইপ করো →

শুদ্ধিপত্র

আজ একটি চিঠি পেলাম। হলুদ খাম খুলে দেখি
আস্ত একটি নদী। সমুদ্র আমন্ত্রণ করেছে আমাকে
সাথে জলযান হিসেবে পাঠিয়েছে একটি শুশুক।
জানিয়েছে শঙ্খচিল হবে আমার গাইড। ছিমছাম
একটি দ্বীপ সাজানো হয়েছে আমার আবাসন হিসেবে।
যার ইন্টেরিয়র ডিজাইনার হচ্ছে বাবুই। আমার
সার্বক্ষণিক তত্ত্বাবধান করবে ঘাসফড়িং। মিডিয়া
পার্টনার হিসেবে চাঁদ দেবে নীল জ্যোৎস্না। সংগীতের
দায়িত্বে থাকবে বাতাস... আর আমাকে রাজসিক
সংবর্ধনা দেবে সমুদ্র নিজেই।

বিনিময়ে বাতাসের ধ্রুপদী সংগীতের সুরে
চাঁদের আলোয় নির্মলতা পান করতে করতে
লিখতে হবে একটি কবিতা। যেখানে উচ্চারিত
হবে প্রকৃতির জন্য বিশুদ্ধ ভালোবাসা।

ভাবছি যাব কি না...