ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই পার্থিব তানিয়া বখ্শ

পার্থিব

সব হেঁয়ালির যেমন এক শেষ আছে
তেমনি সেখান থেকেই শুরু হয় রহস্যময়তা।
কে আর বাঁধে নূপুর সাধ করে পায়ে
এখন কাজে যাবার তাড়া!
বিহ্বল জ্যোৎস্নায় মেঘ যদিও-বা
ধূসর হয়ে যায়, তাতে বাতাসের
ছন্দ হারায় না



ছন্দপতন ঘটে যায়—যখন
অপার্থিব দেবতা নেমে এলেন দয়া করে
আমার উঠোনে এবং
ভীষণতর পার্থিব হয়ে দাঁড়ালেন সামনে আমার!