ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই আঁকি; প্রতিকৃতি বেদনার তানিয়া বখ্শ

আঁকি; প্রতিকৃতি বেদনার

দুঃসময়!
অজস্র শৃগালের কণ্ঠস্বর শুনি প্রতিরাতে।
বিক্ষুব্ধ মগজে বুনে যাই এক একটি কষ্টের
নীলসূতো। চলন্ত শবদেহ নিয়ে ঘুরি ফিরে একটিই
সত্য জেনেছি, এভাবে; জীবন মানে কষ্টের কারুকার্য!
নৌকার মাঝি জানে উজানের বিপরীতে ভেসে থাকার কষ্ট।
সেভাবেই জেনেছি আমি, সময় থমকে দাঁড়ায় তখনই,
যখন ঝড় থেমে যায়—আর
রেখে যায় তাণ্ডবের স্মৃতিচিহ্ন!