ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই প্রার্থনায় মগ্ন রই তানিয়া বখ্শ

প্রার্থনায় মগ্ন রই

হৃদয় থেকে উৎসারিত শব্দের মতো
সত্য আমার প্রেম!
জাগ্রত দুয়ারে বসন্ত আসুক বা নাই-ই আসুক
অসুখ কখনও স্পর্শ করবে না আমার মন।
আমার খোলা জানালায়—
পুঁইশাকের সতেজ ডাঁটার মতোই
মেদহীন সবুজ হয়ে উঠুক আমার স্বদেশ।

আমি প্রাণভরে প্রার্থনায় মগ্ন রই
জননী জন্মভূমি, তার উর্বরা মাটিতে ফলাক
সোনার মানুষ!
জেগে থাকুক
অতন্দ্র প্রহরী হয়ে
ত্রিশ লক্ষ শহীদের রক্তাক্ত
এই বাংলাদেশে।