ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই স্বপ্ন আমার রং চেনে না তানিয়া বখ্শ

স্বপ্ন আমার রং চেনে না

অগোছালো কষ্টেরা সব
আমার আগেই পৌঁছে গেছে
নীল সাগরে।
আমি ভাবি জীবনটাতে
একটুখানি রং ছিটাবো
ধূসর কিছু স্বপ্ন তখন
জমা ছিল বুকের ভেতর,
স্বপ্নগুলোয় রং ছড়াতেই
ভেঙে গেল রঙের বাসন!