ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই আমাদের পৃথিবী তানিয়া বখ্শ

আমাদের পৃথিবী

তুমি এমন ঝড়ের মতো এলে
আমি শ্বাস ফেলারও সময় পেলাম না।
ভালোবাসা উচ্ছ্বাসের প্রবল তোড়ে
আমি ভেসে গেলাম... পৃথিবী থেকে দূরে।
সেখানে জন্ম নিলো নতুন পৃথিবী,
জলজ ঘামে আমরা সাজালাম সংসার।
খুনসুটি আর জলকেলি করে কাটালাম এক প্রহর।
সেখানে সমস্ত আকাশজুড়ে মেঘ থই থই করে
আর তুমি আরেক আকাশ হয়ে
বৃষ্টি ঝরালে অবিরাম।
সেই বৃষ্টিস্নানে পুড়ে যেতে যেতে আমি
কোমল পদ্ম হয়ে উঠি।
আমার ভেতরে জেগে ওঠে এক আদিম মানবী
যার একটাই পৃথিবী—তুমি।