ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই অপরাজিতা তানিয়া বখ্শ

অপরাজিতা

নতুন আলোয় স্বপ্ন দেখি
আকাশ জুড়ে মেঘ বানাবো
কালবৈশাখীর রুদ্র ঝড়ে
নীলকণ্ঠী নাও ভাসাবো...

ডুবসাঁতারে পার হয়ে যাই
স্বপ্ন সুখের মিথ্যে সাগর
সাধ্য তো নেই সত্য জেনে
তোমার বুকে কাঁটবো আঁচড়।

অমন করে কইতে কথা
কেউ বলেনি আমায় তখন
ভালোবেসে বিবাগী মন
তোমার পথে ছুটলো যখন।

আজকে যখন এই অবেলায়
তোমায় পেলাম স্বত্ববিহীন
আমি তখন একলা উড়াল
জীবন খুঁজি যন্ত্রণাহীন!!