ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই যাযাবর তানিয়া বখ্শ

যাযাবর

স্বপ্ন সুতোয় বাঁধা আমার দুঃখগুলো
নীল আকাশে উড়িয়ে দিয়েই নিঃস্ব হবো
এমন সুখের স্বর্গে বলো কে করে বাস
কে যে এমন চায় যে হতে কষ্টকাতর!
অন্ধরাজ শাপ দিয়েছেন ভস্ম হবার
ভস্ম থেকেই উঠছি জেগে ফিনিক্স আমি
কষ্ট করে চাল খুঁটে খাই, উড়ে বেড়াই, নীড় গড়ি না,
মিথ্যে কেন বসত হবে, ঠাঁই খুঁজি না!