ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই তোমাকে খুঁজে পাই বৃষ্টিতে তানিয়া বখ্শ

তোমাকে খুঁজে পাই বৃষ্টিতে

প্রকৃতপক্ষে এমন কোনো শব্দই নেই
আজ আর পৃথিবীর অভিধানে
আমার জন্য।
যেখানে শঙ্খচিল ওড়াউড়ি করে
সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ে
আমার পায়ে!

বস্তুত এমন কোনো স্পর্শ আমি
খুঁজে পাইনি পৃথিবীতে
যা আমাকে ভাসায় স্বপ্নালোকে।

অথচ
সমস্ত শব্দ কিংবা স্পর্শ ছাড়াই
আমি অনুভব করি তোমাকে
যখন আকাশ ভেঙে বৃষ্টি নামে
আর গড়িয়ে পড়ে চিবুকে আমার!