ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই ভ্রূণ তানিয়া বখ্শ

ভ্রূণ

শত আলোবর্ষ দূরের কোনো এক নক্ষত্র থেকে
জন্ম নিলো আকাঙ্ক্ষা সময়কে ছাড়িয়ে যাবার।
আমার পৃথিবী আজও থমকে আছে
বিস্মরণের তীরে...
বোধ আর বিশ্বাসের যুগপৎ সংঘাতে
পর্যুদস্ত এইসব জাগতিক চৈতন্যসমূহ।
ঘুরে দাঁড়ানোর মতো অশ্বারোহী
সত্যিই আজ বিরল!
তবু ছুটে চলে সময়, তার ক্ষুরধার চাবুক নিয়ে
আর আহত সমাজের গর্ভে
ধীরে ধীরে বেড়ে ওঠে এক
অলৌকিক সম্ভাবনা—মানুষের অরণ্যে ফিরে যাবার!