ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই মন্তব্য নিষ্প্রয়োজন তানিয়া বখ্শ

মন্তব্য নিষ্প্রয়োজন

আমি যদি পিয়ানোবাদক হতাম
তবে দোয়েলের কাছে থেকে সুর তুলে নিতাম।

আমি ঠিক এখনো জানি না, আমার গন্তব্য কোথায়
বহিরাগতর মতো ঘুরি-ফিরি পরিচিত আঙিনায়।

আমার পলাশ-বকুল ভেসে যায় ভাসমান স্রোতে
মাঝরাতেও আজকাল তাই জেগে থাকি প্রস্থানের শোকে।

জীবনের শেষে যদি মৃত্যু এসে মেটায় ধারদেনা
তবে আমি রাজি আছি বাকিতে সুখ কেনায়।

আমাকে পাথর করো না, মানুষ আমি
আমাকে শেখায় নদী, গতিময় জীবনই সব থেকে দামি!