ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই ছন্নছাড়ার অন্বেষণ তানিয়া বখ্শ

ছন্নছাড়ার অন্বেষণ

চোখের ভেতর সমুদ্র এক।
জলোচ্ছ্বাসে প্লাবিত হয়
আমার কপাল!
সঙ্গীবিহীন, সঙ্গীহীন একলা পাখি
আকাশ ছেড়ে আছড়ে পড়ে
আমার বুকে
বুক ভেঙে যায়!
বুক ভেঙে যায়!!
কোথায় রাখি!!!
কেমন করে জমিয়ে রাখি কষ্টগুলো?
সন্ধ্যাতারা হারিয়ে গেলে সূর্য ওঠে
এটাই নিয়ম।
আমার কেবল একা আমিই
নিয়ম ভাঙা স্বপ্ন দেখি
দেখি আমার একাগ্রতা
উন্মুখণ্ডী আকুলতা
রুদ্ধশ্বাসে চলছি ছুটে ছন্নছাড়া
কোথায় তুমি?