ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই মাঝে মাঝে নদীর মতো প্রেমও তার গতিপথ বদলায় তানিয়া বখ্শ

মাঝে মাঝে নদীর মতো প্রেমও তার গতিপথ বদলায়

মানুষ তো আর ত্রিকালদর্শী ঋষির মতো সর্বজ্ঞাত নয়, তাই তার জলজ বুকে নিমেষেই তৈরি হয় টর্নেডো! তখন বোধের বাইরে যে অচেনা জগত হাতছানিতে ডাকে,তাকে কাছে পেতে ভুলে যায় অতীত, বর্তমান হয় কুয়াশাচ্ছন্ন আর ভবিষ্যৎ নির্বিকার!

মানুষ তার মনুষ্যত্ব অতিক্রম করেই হয়ে ওঠে অতিমানবীয়... সে কথা থাক। পিছনে যে ফেলে এলাম টলমল দুটি চোখ, মনের খুব গভীরে সে যখন নাড়া দেবে তোমার ঐ সমুদ্র বুকে মুখ লুকিয়েও কি মিলবে না স্মৃতিভ্রষ্ট হবার সুখ?