ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই ঝরাপাতার গান তানিয়া বখ্শ

ঝরাপাতার গান

ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন
আমার জীবনই কি?
যাপিত দিনের ইচ্ছেগুলো কখন যেন
ঝরাপাতার সঙ্গী হলো—সন্ধান নেই আর।
কী করে এতটা উষ্ণতা ফেলে নেমেছি পথে?
হিম স্তব্ধতা বুকে বিঁধে আছে মৃত্যুশোকে!
কাঁদছি কখনও, জল তো পড়ে না বরফ ঝরে
সমর তাণ্ডব কোন দূরদেশে শিশুরা মরে!
দগ্ধ হৃদয় জল তো পড়ে না, পাতা ঝরে যায়!
পৃথিবীতে আজ শিশুর পাঁজরে বুলেট বিঁধে
মানবিকতা নির্বিকারে তাই চেয়ে দেখে!