ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই অন্ত্যমিল তানিয়া বখ্শ

অন্ত্যমিল

আমার প্রজাপতি মন
তোমার রহস্যময় হাসি
আমার কান্না ঝরা বিকেল
তোমার মিথ্যে ফুলের সাজি।

তুমি অবাক হয়ে দেখো
আমার বদলে যাবার ধরন
তুমি চাও না ফিরে পেতে
আমার কথার অনুরণন।

আমি তোমার দিকেই ছুটি
তুমি অন্য কোথাও ঘুরো
আমি তোমায় যখন খুঁজি
তুমি ধ্রুপদী গান ধরো...