ধবধবে দর্জির জ্যোৎস্না সেলাই তুমিও আকাশ তবে? তানিয়া বখ্শ

তুমিও আকাশ তবে?

দেখো সব নীল উগড়ে দিয়েছে আকাশ
সাগরের জলে।
ভুল কিছু বালুকণা ঘেঁটে
পাইনি কিছুই।
শুধু ঐ নীল আমি দেখেছি আমার
পরাজিত বেদনার মাঝে!

তুমিও আকাশ তবে
নীল যন্ত্রণা ঢেলে দিয়ে গেলে
আমার সমুদ্র বুকে!