জলমগ্ন সাঁওতাল বালক
তোমার ক্ষুধিত চোখ দু’টিতে কিছুতেই কি
তৃষ্ণা মেটে না—
পাহাড় কিংবা বন, কখনও বকুলগন্ধী প্রেম
কিছু না কিছু নিয়ে মেতেই আছো।
যদিও তোমার সমুদ্র দেখা হয়নি এযাবতেও
তবু সমুদ্রের চাইতে পাহাড়কেই
বেশি ভালোবাসো?
এতো এক অসম বিন্যাস।
যেমন অসম তোমার যাপিত জীবন—
সাঁওতালি ঢঙে তোমার চলন-বলন
অথচ, কেউ না জানুক
ঝিনুকের বুকে আছে তোমার উপাখ্যান
ভেতরে ভেতরে তুমি কতটা বুর্জোয়া।
আজন্ম জলমগ্ন হয়ে আছো শীর্ণ নদীটিতে
অথচ পাহাড় চূড়ায় খুঁজে ফেরো
স্বপ্নের ব্যাখ্যান।
[[ডেট- ১৩ সেপ্টেম্বর,২০০৬]]