জ্যোৎস্নার টেরাকোটা রাত্রিরে যে গান শুনালাম তানিয়া বখ্শ
জ্যোৎস্নার টেরাকোটা প্রচ্ছদ

জ্যোৎস্নার টেরাকোটা

তানিয়া বখ্শ

জ্যোৎস্নার টেরাকোটা তানিয়া বখ্শ এর প্রথম কবিতার বই। বইটি প্রথম প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি ২০০৮ সালে। বইটি প্রকাশিত হয়েছে যোগসূত্র প্রকাশনী থেকে। বইয়ের প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।
কবিতা ২৩ আগস্ট ২০২৬ ৩ মিনিট পড়া

পড়া শুরু করতে বাঁয়ে সোয়াইপ করো →

রাত্রিরে যে গান শুনালাম

আকাশ থেকে নামল তারা
সন্ধ্যেবেলা
বলল হেসে
চিনতে পারেন? আমি সে'জন
রাত্রিরে যে গান শোনালাম
ভালোবাসায়!

কষ্টে বলি, ভুলতে তো চাই
তবু তোমায় --
যখন তখন ডেকে আনি
সর্বনাশের সাত দুয়ারে
স্বপ্ন তোরণ নিজেই সাজাই।
নিজেই সাজাই, নিজেই ভাঙ্গি
নিজেই আবার কাঁদি--হাসি

ভাঙ্গা গড়া এমন কেন
বুকের ভেতর উথাল পাথাল!

৩ জুন, ২০০৭